রাজনীতি

মানুষ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রতিশ্রুতিতে সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা-১১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো প্রতিশ্রুতির মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। তবে মাঠে যা পর্যবেক্ষণ করা হচ্ছে, মানুষ সেসব প্রতিশ্রুতিতে বেশি সাড়া দিচ্ছে না।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজাদপুর এলাকার নির্বাচনি জনসংযোগকালে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের মতো প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করছে না। কারণ এর আগেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা থাকা প্রয়োজন।”

নাহিদ অভিযোগ করেন, ঢাকা-১১ এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। “ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, আচরণবিধি মানা হচ্ছে না। আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, অথচ আমরা নিয়ম মেনে প্রচারণা চালাচ্ছি,” তিনি বলেন।

তিনি আরও অভিযোগ করেন, চাঁদাবাজি ও ভূমি দখলের সমস্যা বেড়েছে। “৫ আগস্টের পর থেকে এটা সারা দেশে হচ্ছে। প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীরা এসব কাজে ব্যস্ত। আমরা এর সমাধানে পরিকল্পনা নিয়েছি,” নাহিদ বলেন।

নাহিদ ইসলাম শনিবার সকালে শাহজাদপুরের বাঁশতলা, নূরেরচালা বাজার, নবধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনি প্রচারণা চালান। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী, এনসিপিসহ দশ দলীয় জোটের নেতাকর্মীরা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom