জাতীয়

মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।”

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
“আজকের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি-আমাদের আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”

তিনি আরও বলেন, “আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক দান করবেন।”

গণতন্ত্রের নতুন যাত্রা

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, “আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।”

তিনি দাবি করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ দীর্ঘ সময় ধরে জীবন দিয়েছেন এবং নানা নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছেন। “এত ত্যাগের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি,”-বলেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

২ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১০ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom