আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

২২ দিন আগে


মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

ছবি: সংগৃহীত


সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানের দাবি, দক্ষিণ-পূর্বাঞ্চলের হরমোজগান প্রদেশের হাজিয়াবাদ এলাকার আকাশে শনাক্ত হওয়া একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোনকে আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ধ্বংস করেছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা সুরক্ষা এবং সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার দায়িত্ব পালনকালে বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি শনাক্ত করে তা লক্ষ্যভেদ করে ধ্বংস করে। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। ইরানি সূত্রের দাবি, হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোরও ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে তেহরান অভিযোগ করেছে, পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। ইরানের মতে, সাম্প্রতিক হামলার মাধ্যমে ওই সমঝোতার শর্ত ভঙ্গ করা হয়েছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৪ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

৭ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

২১ ঘন্টা আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom