মাতৃত্বের ফটোশুটে ক্যাটরিনা
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। সম্প্রতি তার একটি ফটোশুট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই ফটোশুটে ক্যাটরিনার ‘বেবিবাম্প’ স্পষ্ট হয়েছে বলে দাবি করছেন তার ভক্তরা।
চেরি রঙের পোশাকে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ক্যাটরিনার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার গর্ভাবস্থার লক্ষণ দেখা যাচ্ছে, যা নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই বলছেন, এটি ক্যাটরিনার মাতৃত্বকালীন ফটোশুট হতে পারে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যাটরিনা অক্টোবরের মাঝামাঝি বা মাসের শেষের দিকে সন্তানের জন্ম দিতে পারেন। চিকিৎসকের দেওয়া সম্ভাব্য তারিখও এই সময়ের মধ্যে। ক্যাটরিনা বা তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে তাদের পারিবারিক সূত্র বলছে, সন্তান জন্মের পরেই তারা এই খবর প্রকাশ্যে আনবেন।
এর আগে জুলাই মাসে আলিবাগে অবকাশ যাপনের সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক পরা ও সতর্ক চলাফেরার কিছু ছবি প্রকাশিত হয়, যা তার গর্ভধারণের জল্পনার জন্ম দেয়। সাম্প্রতিক এই ফটোশুট সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৬ দিন আগে
