মায়ের অসমাপ্ত পথ এগিয়ে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
অনলাইন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করে গেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও রাজনৈতিক উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন— যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।
তারেক রহমান তাঁর ফেসবুক পোস্টে বলেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তাঁর প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও ভালোবাসা এই কঠিন মুহূর্তে তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তিনি আরও লেখেন, লক্ষ-লক্ষ মানুষ যেভাবে একসঙ্গে এসে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, তা তাঁকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে— খালেদা জিয়া শুধু একজন মায়ের পরিচয়ে সীমাবদ্ধ ছিলেন না; অনেক অর্থেই তিনি ছিলেন সমগ্র জাতির মা।
পোস্টে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিত হয়ে শ্রদ্ধা জানানোর বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি যেসব দেশ সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
শোকের এই মুহূর্তে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করেন। তারেক রহমান বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর কাছে মনে হয়েছে— নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই যেন তাঁর পরিবার হয়ে উঠেছে।
মায়ের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব তিনি গভীরভাবে অনুভব করছেন এবং দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছেন— মায়ের অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেই মানুষগুলোর জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস শেষ নিঃশ্বাস পর্যন্ত খালেদা জিয়াকে শক্তি ও প্রেরণা যুগিয়েছে।
পোস্টের শেষাংশে তারেক রহমান তাঁর মায়ের রূহের মাগফিরাত কামনা করেন এবং বলেন, খালেদা জিয়া যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই জাতি যেন শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা খুঁজে পায়।
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
১৭ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার
২ দিন আগে
