আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে তথ্য চাইল ইরানের বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে তথ্য চাইল ইরানের বিপ্লবী গার্ড

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের বিষয়ে সাধারণ নাগরিকদের কাছ থেকে তথ্য চেয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর গোয়েন্দা সংস্থা।

শুক্রবার দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার মার্কিন সেনা হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়েছে বলে দাবি করেছে বিপ্লবী গার্ডের গোয়েন্দা বিভাগ।

সংস্থাটি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের সেনাদের নিরাপত্তায় স্থানীয় আরব জনগণকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা মার্কিনিদের অবস্থান শনাক্ত করে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হচ্ছি। তাই ভালো হবে যদি আপনারা তাদের হোটেলে জায়গা না দেন এবং তাদের থেকে দূরে থাকেন।”

আরও বলা হয়, মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া স্থানীয় নাগরিকদের ‘ইসলামিক দায়িত্ব’। এ ধরনের তথ্য তাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠাতে আহ্বান জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে এই আহ্বান।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৩ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom