মোবাইল নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা আসছে
অনলাইন ডেস্ক
জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে, যা ভবিষ্যতে মোবাইল নম্বর ছাড়াই অ্যাপটি ব্যবহারের সুযোগ দেবে। মেটা (Meta) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গোপনীয়তা এবং নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে এই নতুন সুবিধা চালু করার পরিকল্পনা করা হয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য একটি সচল মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। তবে আসন্ন ফিচারে এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। জানা গেছে, ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের (Instagram) মতো একটি ইউনিক ইউজার নেম (Unique User Name) পাবেন। এই ইউজার নেম ব্যবহার করেই অন্য ব্যবহারকারীদের খুঁজে বের করা এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
মেটা সূত্রে খবর, এই নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে বিটা ব্যবহারকারীদের (Beta Users) জন্য উন্মুক্ত করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলতে সংস্থা প্রতিনিয়ত নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপে একটি ট্রান্সলেট (Translate) বা অনুবাদ ফিচার যুক্ত করা হয়েছে।
এই ফিচারের মাধ্যমে কোনো মেসেজ যদি ব্যবহারকারীর অচেনা ভাষায় আসে, তবে সেটি সরাসরি অনুবাদ করে নেওয়া যাবে। যে মেসেজটি অনুবাদ করার প্রয়োজন, সেটির উপর লং প্রেস (Long Press) করলে 'ট্রান্সলেট' অপশনটি দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে বিভিন্ন ভাষার বিকল্প পাওয়া যাবে এবং ব্যবহারকারী তার পছন্দের ভাষায় মেসেজটি অনুবাদ করে নিতে পারবেন।
চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে পাকিস্তানের ‘জিন্নাহ-১’,ওজন ৩৫ কেজি
আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ চীনের চাং’ই-৮ (Chang’e-8) চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ কেজি ওজনের এই রোভার চাঁদের মাটি, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও পৃষ্ঠের পরিবেশ নিয়ে গবেষণা করবে।পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড...
১ মাস আগে
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
২ মাস আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
২ মাস আগে
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
২ মাস আগে
