মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের জনগণ স্বৈরশাসকদের ইতিহাস থেকে শিক্ষা দিতে জানে।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের বিক্ষোভে অংশ নেওয়া সবাইকে এফআইআরের আওতায় আনা হবে। কিন্তু ভারত কোনো ব্যক্তির সম্পত্তি নয়; এটি ১৪০ কোটি মানুষের দেশ। জনগণকে হুমকি দেওয়া বন্ধ করা উচিত।”
কেজরিওয়াল আরও বলেন, সরকার যদি বিরোধী মত ও আন্দোলন দমনের পথেই এগোয়, তবে জনগণ গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে।
এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট এবং কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে দিল্লি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, সহিংসতার পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। এ জন্য সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে এবং অন্তত ১৫ থেকে ২০টি সরকারি যানবাহন ভাঙচুর করেছে। এ ঘটনায় প্রায় ৭০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET) প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে পদযাত্রা করেন। পরে পুলিশের বাধা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপকে কেন্দ্র করে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১১ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
