জাতীয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের জন্য নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না, স্থানীয় জনগণকেও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি জানান, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সম্প্রতি তার সহকর্মী নুর ইসলামও নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি পুলিশের টহল আরও জোরদার করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

অপরাধীদের সতর্ক করে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় বাসিন্দারা গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরলে প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু মোহাম্মদপুরের নয়, সারা দেশেরই একটি সমস্যা। তবে অনুমোদিত গ্যাস সংযোগ রয়েছে এমন এলাকায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আরও আশ্বাস দেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণে সরকারের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

১৯ মিনিট আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

৩৩ মিনিট আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

১ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom