আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫: গ্যাস ট্যাংকার ট্রাক দুর্ঘটনা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


মেক্সিকোতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫: গ্যাস ট্যাংকার ট্রাক দুর্ঘটনা

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাজধানী মেক্সিকো সিটির ইজতাপালাপা এলাকার একটি জনবহুল সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্রাকটি একটি সীমানা দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়।

সংঘর্ষের পরপরই ট্রাকটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশে থাকা কমপক্ষে ৩০টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, এবং বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ৬০ জনের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

সূত্র : রয়টার্স


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

৩ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...

৫ ঘন্টা আগে


ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন

৬ ঘন্টা আগে


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom