খেলাধুলা

মেসির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে স্ক্যালোনির নিরবতা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


মেসির বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে স্ক্যালোনির নিরবতা

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা ৩-০ গোলে জয় লাভ করে, যেখানে মেসি দুটি গোল করেন। ধারণা করা হয়, এটি ছিল ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ।

ম্যাচের আগে মেসি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং তিন ছেলেকে নিয়ে ছবি তুলেছিলেন। ম্যাচ শেষে সতীর্থরা তাকে আলিঙ্গন করে।

মেসি জানিয়েছেন, আগামী বিশ্বকাপে খেলা নিয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্ক্যালোনি বলেন, মেসির যে কোনো সিদ্ধান্তই সঠিক হবে। তিনি আরও বলেন, "লিওর সঙ্গে আমি বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। জানি সে কী বলেছে এবং সে সিদ্ধান্তটি শান্ত মনে নেবে। সে যা সিদ্ধান্ত নেবে, তাই সঠিক।"

স্ক্যালোনি আরও বলেন, "আমরা অনেক দূরে আছি এবং অনেক কিছু ঘটতে পারে। আমাদের একটি ভিত্তি আছে, এমন খেলোয়াড় আছে যারা সবসময় একই রকম থাকে এবং সেখান থেকে খুব বেশি কিছু বের হবে না।"


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৪ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom