মেসির ফাউল নিয়ে বিতর্কে অঁরির ব্যাখ্যা, ‘ইনটেনশনই আসল বিষয়’
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে লিওনেল মেসির একটি ফাউল ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের দাবি, ওই চ্যালেঞ্জটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ছিল এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে।
তবে এই বিতর্কের মধ্যেই মেসির পাশে দাঁড়িয়েছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। তিনি বলেন, একটি ফাউল মূল্যায়নের ক্ষেত্রে খেলোয়াড়ের ‘ইনটেনশন’ বা উদ্দেশ্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অনেক সময় আলোচনায় উপেক্ষিত হয়।
অঁরি বলেন, “অনেকে বলছে এটা লাল কার্ড হওয়া উচিত ছিল। কিন্তু সিদ্ধান্ত নিতে হলে খেলোয়াড়ের ইনটেনশন দেখা জরুরি। রিপ্লেতে স্পষ্ট, মেসির পুরো মনোযোগ ছিল বলের দিকে। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।”
তিনি আরও বলেন, ওই মুহূর্তে শারীরিক সংস্পর্শ থাকলেও সেটিকে স্বয়ংক্রিয়ভাবে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করা ঠিক নয়। “ফুটবলে প্রতিটি ধাক্কা বা সংঘর্ষই লাল কার্ড নয়,” যোগ করেন তিনি।
ভিএআর প্রযুক্তির প্রসঙ্গ টেনে অঁরি বলেন, আধুনিক ফুটবলে এই ব্যবস্থা আনা হয়েছে ঠিক এই ধরনের পরিস্থিতি বিশ্লেষণের জন্যই। ধীরগতির রিপ্লেতে পর্যালোচনা করে রেফারিরা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেটিকে তিনি সঠিক বলেই মনে করেন।
ফুটবলে তারকাখ্যাতির প্রভাব নিয়েও মন্তব্য করেন এই বিশ্বকাপজয়ী তারকা। তার মতে, অনেক সময় সমালোচনা বাড়ে শুধুমাত্র নামটি লিওনেল মেসি বলেই। “অন্য কোনো খেলোয়াড় হলে এত আলোচনা হতো না। এটি ছিল একটি দুর্ভাগ্যজনক মুহূর্ত, এর বেশি কিছু নয়,” বলেন অঁরি।
এই ঘটনায় ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ভিন্নমত থাকলেও অঁরির মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ফাউলের চেয়ে বেশি হয়ে উঠেছে সিদ্ধান্তের ব্যাখ্যা ও প্রযুক্তির ভূমিকা।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
