খেলাধুলা

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

ছবি: সংগৃহীত


২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়ান লিওনেল মেসি। এরপর দীর্ঘ ১৭ বছরে এই ঐতিহাসিক জার্সি মেসির নামের সঙ্গেই প্রায় একাকার হয়ে গেছে।

আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচে ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মেসি। তার আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরা এই জার্সির মর্যাদা বাড়িয়েছেন। তবে সময়, পারফরম্যান্স ও প্রভাব-সব মিলিয়ে মেসির অধ্যায়ই সবচেয়ে দীর্ঘ ও উজ্জ্বল।

মেসি না খেললে বিভিন্ন সময়ে অন্য খেলোয়াড়দের গায়ে উঠেছে ১০ নম্বর। মোট ১৭ জন খেলোয়াড় এই জার্সি পরেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সাতবার পরেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার। তবে মেসির অনুপস্থিতিতে ২৮টি ম্যাচে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হয়নি।

এখন মেসির জাতীয় দল থেকে অবসরের পর স্থায়ীভাবে নতুন কাউকে এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব নিতে হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

ম্যাক অ্যালিস্টার এগিয়ে

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে অন্যতম হিসেবে দেখা হচ্ছে। লিভারপুলের হয়ে ১০ নম্বর জার্সি পরা এই মিডফিল্ডার আর্জেন্টিনার মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য। সৃজনশীলতা, খেলা নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে ১০ নম্বরের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে।

মাস্তানতুয়োনোর সম্ভাবনাও আছে

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা খেলোয়াড়। তরুণ এই ফুটবলারকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বয়স ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে এখনই তার ওপর এত বড় দায়িত্ব দেওয়া হবে কি না, সেটিই প্রশ্ন।

এনজো ও নিকোলাস পাজ

সম্ভাব্য তালিকায় রয়েছেন এনজো ফার্নান্দেজও। আর্জেন্টিনার মাঝমাঠে লিওনেল স্কালোনির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় তিনি। আক্রমণ তৈরি করা ও মাঝমাঠ নিয়ন্ত্রণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ভবিষ্যতের কথা বিবেচনায় নিকোলাস পাজও হতে পারেন শক্তিশালী প্রার্থী। মাত্র ২১ বছর বয়সেই প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ক্লাব ফুটবলে ১০ নম্বর জার্সি পরা পাজ জাতীয় দলে অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভবিষ্যতে বড় দায়িত্ব নিতে পারেন।

দৌড়ে লাওতারোও

লাওতারো মার্তিনেজও ১০ নম্বরের সম্ভাব্য উত্তরসূরি। ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরা এই ফরোয়ার্ড গোল করার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও অর্জন করেছেন।

শেষ পর্যন্ত মেসির উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবেন কোচ লিওনেল স্কালোনি। তবে যিনিই এই জার্সি পরুন না কেন, তাকে সামলাতে হবে মেসির বিশাল উত্তরাধিকার, সমর্থকদের প্রত্যাশা এবং অনিবার্য তুলনা।

কারণ আর্জেন্টিনার ১০ নম্বর এখন আর শুধু একটি জার্সি নম্বর নয়-এটি লিওনেল মেসির এক দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের প্রতীক।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom