মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীদের রান্নার কষ্ট লাঘবে সারাদেশে “এলপিজি কার্ড” বিতরণেরও ঘোষণা দেন তিনি।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা থাকবে।
তিনি আরও বলেন, “মা-বোনদের সবচেয়ে বড় কষ্ট রান্নার কাজে। তাই আমরা তাদের জন্য এলপিজি কার্ড চালু করবো, যাতে সহজে ও কম খরচে রান্নার গ্যাস পাওয়া যায়।”
জনসভায় তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সমর্থন রয়েছে এবং বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে। তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তবে জনগণ তা প্রতিহত করবে।
খাল খনন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যা কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করবে।
তিনি আরও ঘোষণা দেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা হবে এবং কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফসহ কৃষি সহায়তা অব্যাহত থাকবে।
নারী উন্নয়ন, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন-সব ক্ষেত্রেই বিএনপি সরকার জনগণের প্রতিশ্রুতি পূরণে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
এর আগে তিনি যশোরে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৯ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১২ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১৩ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
২১ ঘন্টা আগে
