বিশেষ সংবাদ

মেয়ের মুখে বাবা ডাক শোনার আগেই ট্রাক চাপায় মৃত্যু রিয়াদের

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মেয়ের মুখে বাবা ডাক শোনার আগেই ট্রাক চাপায় মৃত্যু রিয়াদের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার বাসিন্দা হাসান রিয়াদ (২৬) ট্রাক চাপায় মারা গেছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

রিয়াদ দেড় বছর আগে বিয়ে করেন এবং পড়াশোনার পাশাপাশি এলাকায় একটি দোকান পরিচালনা করতেন। তাঁর একমাত্র সন্তান, সাত মাস বয়সী মেয়ে, নাম রাখা হয়েছে সিদরাতুল মুনতাহা। রিয়াদের বাবা ডাক শোনার আগেই তিনি দুর্ঘটনায় নিহত হন।

নিহত রিয়াদ চরম্বা ইউনিয়নের লুকতার বরপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তিনি লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

পরিবারের লোকেরা জানায়, সোমবার রাতে রিয়াদ নানাবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখানে থেকে তিনি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি উল্টো পথে আসা ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

রিয়াদের বাবা আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, “প্রথম সন্তান মেয়ে হওয়ায় রিয়াদ অনেক খুশি ছিল। মেয়েকে ছাড়া এক রাতও বাইরে থাকত না। বাবা ডাক শোনার কত ইচ্ছা ছিল তার, কিন্তু মেয়ের মুখে সেই ডাক শোনার আগেই সে চলে গেল।”

নিহতের বাড়িতে এখন সুনসান নীরবতা বিরাজ করছে। রিয়াদের মা সাজেদা বেগম ও স্ত্রী ফাতিমা সাদিয়া গভীর শোকের মধ্যে রয়েছেন। পরিবারের সবাই ভবিষ্যতে তার স্ত্রী ও মেয়ের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় আছে।


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২২ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom