জাতীয়

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা, সারজিস আলমের মন্তব্য

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা উপদেষ্টা, সারজিস আলমের মন্তব্য

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে নিজেই দীর্ঘ যানজটে আটকা পড়েন। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

যানজটের কারণে বাধ্য হয়ে তাঁকে বিশ্বরোড মোড় পর্যন্ত যেতে মোটরসাইকেল ব্যবহার করতে হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কাউন্সিল পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান বেহাল দশার কথা তুলে ধরেন।

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, 'এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে সাতটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ঢাকা-সিলেট মহাসড়কের।' তিনি জানান, সম্প্রতি সিলেট বিভাগে সাংগঠনিক সফরের সময় রাস্তার অবস্থা দেখে তিনি সড়ক ও জনপথ বিভাগের উপদেষ্টা জনাব ফাওজুল কবির খানের সঙ্গে কথা বলেছিলেন।

সারজিস আলম তার পোস্টে আরও লেখেন, 'তিনি (উপদেষ্টা) জানান যে আগামী এক মাসের মধ্যেই তারা এই কাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন এবং তিনি নিজেই এই মহাসড়ক পরিদর্শন করবেন।'

আজ উপদেষ্টার পরিদর্শনের কথা উল্লেখ করে সারজিস আলম আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে এই মহাসড়কের সংস্কার কাজ সম্পন্ন হবে এবং লাখ লাখ মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

সারজিস আলমের পোস্টে সাধারণ মানুষের ভোগান্তির চিত্র উঠে এসেছে মন্তব্যের মাধ্যমে। মহাসড়কের দুরবস্থার কথা উল্লেখ করে একজন মন্তব্যকারী লেখেন, 'সিলেট থেকে প্রাইভেট কারে ঢাকায় গেলে ১৩ থেকে ১৪ ঘণ্টা সময় লেগে যায়। বাংলাদেশের অর্থনৈতিক ও রেমিট্যান্সের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম সিলেট, অথচ এই বিভাগে চার লেনের কাজ পাঁচ থেকে ছয়বার টেন্ডার হয়ে বাতিল হয়ে গেছে।'

অপর এক মন্তব্যকারী তার অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, 'সিলেট থেকে ময়মনসিংহ যেতে সাধারণত ৬ বা সাড়ে ৬ ঘণ্টা লাগে, কিন্তু কিছু দিন আগে এই জ্যামের কারণে প্রায় ১৩ ঘণ্টা লেগেছিল। প্রতিনিয়ত এই হয়রানির শিকার হতে হয় সবাইকে।'

এদিকে, উপদেষ্টাকে বহনকারী মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট না থাকায় তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে। একজন মন্তব্যকারী এই প্রসঙ্গে লেখেন, 'চালকের হেলমেট কোথায়? আইন কি বড় মানুষের জন্য একটু কাট করে যায় নাকি?'


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

৩ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৫ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৮ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom