‘মহিলা বাস সার্ভিস’কে স্বাগত, নারী চালক নিয়ে পুনর্বিবেচনার দাবি ইসলামি দলগুলোর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর সরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন কওমিপন্থি বিভিন্ন ইসলামি দলের নেতারা। তবে নারীদের ভারী যানবাহন চালকের দায়িত্ব দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন তারা।
একই সঙ্গে অতীতে চালু হয়ে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন নারী পরিবহন প্রকল্পের মতো নতুন এই সেবাটিও যেন মাঝপথে বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারীদের জন্য পৃথক পরিবহন ব্যবস্থা নিরাপদ। তবে ভারী যানবাহন চালানোর দায়িত্ব নারীদের দেওয়ার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
তিনি বলেন, নারীদের জন্য আলাদা পরিবহন সার্ভিসকে তারা নিরাপদ মনে করেন। তবে এত বড় ও ভারী গাড়ি চালানোর দায়িত্ব নারীদের দেওয়া কতটা উপযুক্ত ও ঝুঁকিমুক্ত হবে, সে বিষয়ে তাদের উদ্বেগ রয়েছে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করা হয়।
প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া-এই তিন শহরের মোট ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে সেবাটি চালু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস চলাচল করবে।
যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব বাসে ই-টিকিটিং, সিসি ক্যামেরা ও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারী যাত্রীদের জন্য বাসগুলো নারী চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।
ইসলামি দলগুলোর নেতারা মনে করছেন, পরিকল্পিতভাবে পরিচালনা করা গেলে এই উদ্যোগ নগরীর নারী যাত্রীদের নিরাপদ গণপরিবহন ব্যবস্থার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটি দীর্ঘমেয়াদি ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৭ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১৬ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
২১ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
২২ ঘন্টা আগে
