মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তাঁর বাসভবনে মেঘনা আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে তাঁরা একে অপরের সরাসরি প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের মাঠের উত্তাপের মধ্যেই ভিন্ন এক দৃশ্য দেখা গেল শনিবার। বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চায়ের দাওয়াতে তাঁর বাসভবনে যান আলোচিত মডেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রে অংশ নেন ট্রাক প্রতীকের প্রার্থী মেঘনা আলম।
এদিন দুপুরে মেঘনা আলমের নির্বাচনী প্রচারণার সমন্বয়ক তাহরিন জেরিন জানান, বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের আমন্ত্রণে তিনি চায়ের দাওয়াত গ্রহণ করেছেন। তবে ভোটের ঠিক আগমুহূর্তে এই সাক্ষাতের পেছনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না-সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মির্জা আব্বাসের বাসভবনে যাওয়ার পর মেঘনা আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে একই টেবিলে বসে আলাপচারিতার একাধিক ছবিও প্রকাশ করা হয়। ছবিগুলোতে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসিখুশি ও স্বাভাবিক ভঙ্গিতে দেখা গেছে।
নির্বাচনী প্রচারের ব্যস্ত সময়ে দুই প্রার্থীর এমন সাক্ষাৎকে সাধারণ সৌজন্য হিসেবেই দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এটি কোনো কৌশলগত বার্তা বা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও হতে পারে—যা ভোটের ফলাফলের পর আরও স্পষ্ট হতে পারে।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৬ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৬ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৮ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৯ ঘন্টা আগে
