মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কে হবেন-এ নিয়ে গত কয়েক মাস ধরে নানা আলোচনা চলছিল। অবশেষে ১৩ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে তিনি নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন দলটির নেতারা। এ কারণে তার শূন্য পদে কে বিএনপির মহাসচিবের দায়িত্ব নেবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী রিজভীরই ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার কথা।
তবে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে কে দায়িত্ব পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রিজভীর পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দুই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিব উন নবী খান সোহেলের নামও সম্ভাব্য হিসেবে আলোচনায় রয়েছে।
রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, সেটার জন্যই অপেক্ষা করে আছি।’
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। প্রয়োজনে কাউকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া যেতে পারে। দলীয় সূত্র বলছে, এবারও প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দিয়ে পরবর্তী জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছিল। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন।
দলের নেতাদের মতে, নতুন মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হননি। নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পরই তার মহাসচিবসহ দলীয় অন্যান্য পদ শূন্য হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
৩৫ মিনিট আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
১ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৪ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৫ ঘন্টা আগে
