জাতীয়

মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে ঘটনাস্থলে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

মিরপুরের ঘটনা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে।

তিনি বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জননিরাপত্তা নিশ্চিত ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

৫ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৮ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

২০ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom