জাতীয়

মিথ্যাচার করে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধের অপচেষ্টা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


মিথ্যাচার করে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধের অপচেষ্টা

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, তথ্য-প্রমাণ ছাড়াই ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ‘দুরভিসন্ধিমূলক’ মিথ্যাচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।

বক্তব্যে তাজুল ইসলাম উল্লেখ করেন, গত দুই দিনে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাতে তার সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে। তিনি দাবি করেন, এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও দাবি করেন তিনি।

তাজুল ইসলামের ভাষ্য, পতিত স্বৈরাচার ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত ও চলমান বিচারপ্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্ন খাতে সরাতেই একটি মহল সংঘবদ্ধভাবে অপপ্রচারে নেমেছে, যাতে বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, তার বিদায়ের পর একটি বিশেষ মহল বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ভিত্তিহীন অভিযোগ তুলছে, যা গণহত্যার অভিযুক্তদের সুবিধা দেওয়ার চেষ্টা হতে পারে।

বক্তব্যের শেষে সংশ্লিষ্টদের এ ধরনের অপপ্রচার ও ‘ঘৃণ্য অপতৎপরতা’ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে পরিবর্তন আনা হয়েছে। সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পরিবর্তে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলাম-কে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 


কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...

১ ঘন্টা আগে


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

৪ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৫ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom