অপরাধ

মরিয়মের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা, চান সঠিক বিচার

অনলাইন ডেস্ক

৮ দিন আগে


মরিয়মের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা, চান সঠিক বিচার

ছবি: সংগৃহীত


সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী মরিয়মের বিতর্কিত সম্পর্ক এবং শেষ পর্যন্ত এমপির বাসভবনে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা এস এম মাসুম বিল্লাহ। মেয়েকে হারিয়ে কান্না থামছে না অসহায় এই বাবার।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সামনে দেখা যায় মাসুম বিল্লাহ ও তার স্ত্রীকে। ১৯ বছর ধরে নানা কষ্টে লালন-পালন করা মেয়ের মরদেহের অপেক্ষায় ছিলেন তারা। কখনো আর্তনাদ করে কাঁদছিলেন, আবার কখনো সংবাদকর্মীদের সঙ্গে শান্তভাবে কথা বলছিলেন মাসুম বিল্লাহ।

অনিচ্ছা সত্ত্বেও গাজী নজরুল ইসলামের শ্বশুর হয়ে যাওয়া মাসুম বিল্লাহ বলেন, ‘আমি চাই সঠিক তদন্ত। আমি যেন ন্যায়বিচার পাই, প্রকৃত দোষী যেন শাস্তি পায়।’

মেয়ের সঙ্গে শেষ কী কথা হয়েছিল, সে কোনো কষ্টের কথা জানিয়েছিল কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার সঙ্গে কথা কম হতো। তবে এমপির সঙ্গে সব সময় কথা হতো। তখন সে পাশে থাকত। আমি কথা বলতে চাইলে সে কথা বলতে চাইত না।’

মরিয়মের মৃত্যুর জন্য নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করে মাসুম বিল্লাহ বলেন, মরিয়ম তাকে বলত, ‘আমি বাইরে মুখ দেখাব কীভাবে? সে আমার মামা। আমার এত বড় ক্ষতি করবে, আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দেন। আমি বাবার চেয়ে তাকে বেশি বিশ্বাস করতাম। বিশ্বাস করে আজ আমি এই পরিণতি ভোগ করছি।’

মেয়ের এসব কথা স্মরণ করে মাসুম বিল্লাহ বলেন, ‘মেয়ে এসব বলত আর আমার পা জড়িয়ে কাঁদত। ওবায়দুরের কথা বলত। তাকে খুব বিশ্বাস করে আজ ওর এই পরিণতি হয়েছে। ওই ঘটনা না ঘটলে ওকে এমপি হোস্টেলে এসে থাকতে হতো না, আর এই ঘটনাও ঘটত না।’

মাসুম বিল্লাহর ভাষ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলাম তার আপন খালু। সেই সূত্রে গাজী নজরুল ছিলেন মরিয়মের দাদার সম্পর্কের আত্মীয়। গাজী নজরুলের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি কীভাবে তৈরি হলো-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা প্রথমে বুঝতে পারিনি। অনেক পরে জানতে পেরেছি। কিন্তু ওর মামার জন্য এভাবে সব শেষ হয়ে গেল।’

ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ মরিয়মের হাতে লেখা চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, ‘এগুলো ওর লেখা কি না, সেটা আমি বলতে পারছি না। আমি ওর লেখা চিনি না।’

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

এ মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

১ ঘন্টা আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

১ ঘন্টা আগে


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

২ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom