সারাদেশ

মর্মান্তিক দুর্ঘটনা: দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


মর্মান্তিক দুর্ঘটনা: দুই বাসের মাঝে চাপা পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরুতর আহত

পুরান ঢাকার সরকারি কবি নজরুল কলেজের সামনে সোমবার দুপুরে বাসচাপায় আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর সহপাঠীরা এর প্রতিবাদে দুটি বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে রেখে দিয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম নিকিতা পাল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে কবি নজরুল কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় নিকিতা পালকে প্রথমে তানজিল পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এরপর আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাস তাকে চাপা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

এ সময় ঘটনাস্থলে থাকা সরকারি কবি নজরুল কলেজের কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময় তানজিল পরিবহনের বাসটি চালকের পরিবর্তে তার সহকারী (হেলপার) চালাচ্ছিলেন। ঘটনার পর পরই স্থানীয় জনতা ওই হেলপারসহ বাস দুটিকে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

আহত শিক্ষার্থীর সহপাঠী সাকিব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করানোর পর নিকিতাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

আরেক সহপাঠী আরিফ আসলাম বলেন, চালকের পরিবর্তে হেলপারের বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই তাদের সহপাঠী এই দুর্ঘটনার শিকার হয়েছেন। এ কারণে তারা বাস দুটি আটক করে রেখেছেন। পরিবহনের মালিক এলে তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর অফিসে বাসগুলো হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানান, তিনি বিষয়টি অবগত আছেন। তিনি বলেন, 'বাস দুটি আপাতত আটক রাখা হবে। আগামীকাল সকালে মালিকপক্ষ এলে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।'


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom