জাতীয়

‘নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


‘নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১০ মার্চ -বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী Tarique Rahman বলেছেন, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাইলট প্রকল্পের অংশ হিসেবে দেশের ১৪টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হসসাইন ।

নারীর ক্ষমতায়নের ওপর জোর

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বড় জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন,“যদি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।”

খালেদা জিয়ার সময়ের উদ্যোগের উল্লেখ

সাবেক প্রধানমন্ত্রী  খালেদাজিয়া-র সরকারের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, তার সময়ে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছিল। সেই শিক্ষিত নারী সমাজকে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে প্রায় ৩৭ হাজার নারী এই কর্মসূচির আওতায় এসেছে। কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকায় প্রায় ১৫ হাজার নারী এই কার্ডের সুবিধা পাচ্ছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের নারীপ্রধানদের কাছে পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’

তারেক রহমান আরও জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কাজও শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে অনেক কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া সম্ভব হবে।

এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যক্তিগতভাবে আবেগঘন উদ্যোগ

ফ্যামিলি কার্ড চালুর দিনটি তার জন্য আবেগঘন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা এই উদ্যোগ বাস্তবায়নের সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।

বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ

মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় লাগতে পারে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে উচ্ছ্বাস

অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী টিঅ্যান্ডটি মাঠে পৌঁছান। মঞ্চে ওঠার আগে তিনি মাঠে অপেক্ষমাণ নারীদের সঙ্গে সরাসরি দেখা করেন। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নারীরা এবং বিভিন্ন স্লোগান দেন।

বক্তব্যের শেষে তার নির্বাচনি স্লোগান পুনরুচ্চারণ করে তিনি বলেন,
“করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ।


সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...

২ ঘন্টা আগে


দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা  নিজস্ব প্রতিবেদক
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্রতর হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী

১৯ ঘন্টা আগে


কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম

দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom