রাজনীতি

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে পালিয়ে যায় যুবলীগ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে পালিয়ে যায় যুবলীগ

ছবি: সংগৃহীত


নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টানিয়ে পালিয়ে গেছে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালেই মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় নোয়াখালী জেলা জুড়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছিল। তখনকার তৎকালীন শাসকদলের বিভিন্ন অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে গণগ্রেপ্তার ও জেল-জুলুম করেছিল।

ঘটনার বিস্তারিত অনুযায়ী, বুধবার সকালে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তারা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগানও দেয়। তবে কিছুক্ষণ পর তারা কার্যালয় থেকে পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙিয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।”

এই ঘটনায় এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশ কার্যালয় সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৯ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২২ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom