সারাদেশ

নোয়াখালীতে মাদকবিরোধী প্রোগ্রাম অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:ফয়সাল আহমেদ

১৩ মাস আগে


নোয়াখালীতে মাদকবিরোধী প্রোগ্রাম অনুষ্ঠিত

নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী প্রোগ্রামের আয়োজন করেছে সোনাপুর ৮নং ওয়ার্ড যুব সমাজ। শুক্রবার (২৯ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তাজবীর আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে মাদককে সমাজ ও যুবসমাজ ধ্বংসের প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রাক্তন সহ-সভাপতি এরফানুল আজিজ মুন্না, এডভোকেট আবদুল মালেক, প্রসেসর আমান, জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক ইফতেখারুল আজিজ রানা, লুমা, সেলিম, রাজন, রাসেল, রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় যুবসমাজ শপথ গ্রহণ করে যে তারা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করবে এবং এর বিস্তার রোধে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২২ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom