নিজের ও পরিবারের ৯টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করলেন আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তার ব্যক্তিগত দুটি ব্যাংক হিসাবে মোট ৯ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা রয়েছে। তার বাবার পাঁচটি হিসাবে রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা।
বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পরিবারের হিসাব
আসিফ মাহমুদ জানান, তার বাবার পাঁচটি ব্যাংক হিসাব রয়েছে-স্যালারি, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট মিলিয়ে সেখানে জমা আছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে তার বাবা ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যার বকেয়া রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা। সব হিসাব সমন্বয় করলে তিনি দেনায় রয়েছেন।
তার মায়ের একটি হিসাবে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর একটি হিসাবে রয়েছে ৬১৩ টাকা।
নিজের হিসাবের বিবরণ
তিনি জানান, তার ব্যক্তিগত দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর একটি সোনালী ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্ট, যেখানে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি সরকারি দায়িত্ব পালনকালে ব্যবহৃত স্যালারি অ্যাকাউন্ট, যেখানে বর্তমানে জমা আছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ১৬ মাস দায়িত্ব পালনকালে তিনি মাসিক প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা বেতন ও ভাতা পেয়েছেন। এছাড়া পাঁচটি বিদেশ সফরের টিএ/ডিএ বাবদ অর্থ পেয়েছেন। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। দায়িত্ব গ্রহণের আগে ওই হিসাবে প্রায় ৫০ হাজার টাকা ছিল বলে জানান তিনি।
তার দাবি, ওই হিসাবে জমাকৃত অর্থ সম্পূর্ণই সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আইবাস প্লাস প্লাস (iBAS++) সিস্টেমের মাধ্যমে এসেছে। এর বাইরে অন্য কোনো উৎস থেকে কোনো অর্থ জমা হয়নি।
তদন্ত ও অভিযোগ প্রসঙ্গে
তিনি জানান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। মোট ৫৬ জনের হিসাব চাওয়া হলেও শুধু তার বিষয়টি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তদন্তে তার আপত্তি নেই বলেও জানান।
আসিফ মাহমুদ দাবি করেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের প্রাথমিক সিদ্ধান্ত গণমাধ্যমে আসার পর নতুন করে প্রচার শুরু হয়েছে।
দুদকে দায়ের করা একটি অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, যা ভিত্তিহীন।
টেন্ডার ইস্যুতে বক্তব্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি করপোরেশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং টেন্ডার প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেয়। মন্ত্রণালয়ের ভূমিকা সীমিত।
তিনি আরও বলেন, ই-জিপি পদ্ধতি স্বচ্ছ এবং যে কেউ চাইলে প্রক্রিয়াটি দেখতে পারেন। কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে।
সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই পক্ষের বক্তব্য না নিয়ে ‘সূত্র মতে’ বা ‘গোপন সূত্রে’ শিরোনাম করা হলে গণমাধ্যমের মান প্রশ্নবিদ্ধ হয়। তার কোনো কিছু গোপন নেই এবং তিনি স্বচ্ছতা বজায় রেখেছেন বলেও দাবি করেন।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৪ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৫ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৫ ঘন্টা আগে
