বানিজ্য

নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গঠনে ‘কায়ান ওভারসীজ’-এর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গঠনে ‘কায়ান ওভারসীজ’-এর যাত্রা শুরু

ছবি: সংগৃহীত


বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে সামনে রেখে নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কায়ান ওভারসীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় প্রবাসীদের শ্রম ও ত্যাগকে সম্মান জানিয়ে আধুনিক ও নিয়মতান্ত্রিক উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সুজন বলেন, “কায়ান ওভারসীজ শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করবে। এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বেকারত্ব নিরসনে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, আন্তর্জাতিক বাজারে দক্ষ জনশক্তি তৈরির কৌশল এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সঠিক দিকনির্দেশনা ও সরকারি নিয়ম মেনে বিদেশে কর্মী পাঠানো গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বর্তমানের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৭ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom