রাজনীতি

নির্বাচন ঘিরে 'ধর্ম ব্যবসায়ী দলের' বিভ্রান্তি: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নির্বাচন ঘিরে 'ধর্ম ব্যবসায়ী দলের' বিভ্রান্তি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি 'ধর্ম ব্যবসায়ী দলের' বিরুদ্ধে নির্বাচন বানচালের হুমকি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি দলটিকে পিআরসহ কিছু 'অযৌক্তিক দাবি' উত্থাপনের জন্য অভিযুক্ত করেন। শুক্রবার (৩ অক্টোবর) খিলগাঁও বাগিচা ও শাহজাহানপুর এলাকায় গণসংযোগ এবং নিজ বাসভবনে অনুষ্ঠিত উঠোন বৈঠকে মির্জা আব্বাস এই মন্তব্য করেন।

মির্জা আব্বাসের ভাষ্যমতে, ওই দলটি একদিকে নির্বাচন বানচালের হুমকি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে পূর্ণোদ্যমে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন যে এই দলটি সব সময়ই জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে এবং তাদের বক্তব্যে ও বাস্তবে ভিন্নতা রয়েছে।

তিনি জনগণকে কোনো 'ফাঁদে পা না দিতে' আহ্বান জানান এবং বলেন, 'জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ।' মির্জা আব্বাস আরও দাবি করেন যে, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এই দলটি দেশের প্রশাসন, স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ সব জায়গা 'দখল' করে নিয়েছে, যা দৃশ্যমান হলেও কেউ লেখার সাহস পায় না।

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, লেবাসধারী এই দলটি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও 'তলে তলে পতিত দোসরদের সঙ্গে আঁতাত' করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে কিছুদিন আগেও জামায়াত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছিল, অথচ এখন বলছে 'সব আওয়ামী লীগার খারাপ না', যা 'ভুতের মুখে রাম রাম'-এর সমতুল্য।

দিনব্যাপী গণসংযোগে মির্জা আব্বাসের সাথে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক সহ সভাপতি ইউসুফ বিন জলিল কালু, সাবেক কমিশনার সাজ্জাদ জহির, আরিফুর রহমান আরিফ, ফজলে রূবায়েত পাপ্পু প্রমুখ।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৩ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom