নির্বাচন ও গণভোট একদিনে হলে ‘জেনোসাইডের শঙ্কা’—জামায়াত আমির শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের ঘোষিত সিদ্ধান্ত—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজন—ভালোভাবে দেখছে না জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আগেই বলেছি, নির্বাচন ও গণভোট একদিনে হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জোট নয়, নির্বাচনি সমঝোতা—জামায়াত আমির
নির্বাচনে জোট গঠন করবে কি না—এমন প্রশ্নের উত্তরে ডা. শফিকুর রহমান জানান,
“আমরা কনভেনশনাল কোনো জোট করব না। তবে বিভিন্ন দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনি সমঝোতা হবে।”
“নির্বাচন শুধু ভোট নয়, একটি ভেটো পাওয়ার” — চট্টগ্রামে মাহফিলে বক্তব্য
সন্ধ্যায় নগরীর ফিরোজশাহ এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আরও বলেন—
“আসন্ন নির্বাচন শুধু ভোটাধিকার নয়, এটা একেকটা ভেটো পাওয়ার। এখানে ভুল করার সুযোগ নেই। ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দেবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবেন।”
তিনি আরও বলেন,
“আল্লাহর রাজ কায়েমের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারো সঙ্গে আপস করব না। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।”
জিইসি কনভেনশন হলে নির্বাচনি প্রস্তুতি সভা
রাত ৯টায় চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে দলের নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৪ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৬ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৬ ঘন্টা আগে
