রাজনীতি

নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ড. জাহিদের

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ড. জাহিদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও তাদের সহযোগীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি দৃঢ়তার সাথে বলেন, কোনো অবস্থাতেই এই অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরের মাওনা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জাহিদ হোসেন আরও বলেন, ইতিহাস প্রমাণ করে ষড়যন্ত্রকারীরা কখনোই জয়ী হতে পারেনি, কারণ জনগণের শক্তির কাছে তারা শেষ পর্যন্ত নতজানত হয় এবং পালিয়ে যায়। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয়ের মাধ্যমে সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে আর কোনো অন্যায়, অবিচার, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি বাংলার মাটিতে হবে না।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিরাজ উদ্দিন কাইয়া, শাহজাহান ফকিরসহ আরও অনেকে। এই কর্মসূচিতে বেশ কিছু নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৯ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২২ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom