নির্বাচনে অন্য দেশের থাবা মারার সুযোগ যেন না থাকে হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ না থাকে। মঙ্গলবার রাতে সাত দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন একটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। যারা জীবনে কখনো ভোট দেননি, এই নির্বাচন তাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা নিয়ে আসবে। পূর্বে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারেন যে তাকে ভোট দিতে দেওয়া হয়নি।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা বিভিন্নভাবে বাধা দেবে। তারা বাংলাদেশের সত্তাকে গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করবে। সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার এবং এমন পরিস্থিতি তৈরি করার যাতে নির্বাচন না হয়। এই ধরনের কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে এবং ভবিষ্যতে আরও আসবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমাদের চেষ্টা হবে নির্বাচন করা এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, "নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এবারের নির্বাচন অনন্য। এটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, এটি এ দেশের সব মানুষের এবং সব রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের এবং নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এই নির্বাচনে যেন কোনো অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই।"
প্রধান উপদেষ্টা বলেন, "প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমাদের সঠিক ও স্থির থাকতে হবে এবং সবাই একসঙ্গে সহযোগিতা করতে হবে।"
তিনি আরও বলেন, "আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। অনেকে গোলমাল তৈরি করতে চাইবে এবং তারা সব ধরনের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।"
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
১ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
১ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
২০ ঘন্টা আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১ দিন আগে
