নির্বাচনের আগে ‘ইস্ত্রি করা পাঞ্জাবি’ হিপোক্রেসি মানুষ বুঝে গেছে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি ও লম্বা টুপি পরে ইরি ক্ষেতে নেমে যাওয়ার রাজনৈতিক ভণ্ডামি (হিপোক্রেসি) মানুষ এখন বুঝে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনে শুনানিকালে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর আচরণের তীব্র সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন, তখন আব্দুল আউয়াল মিন্টু হঠাৎ মুসার দিকে তেড়ে যান এবং ‘ব্লাডি সিভিলিয়ান’, ‘ব্লাডি সিটিজেন’ বলে গালিগালাজ করেন।”
তিনি বলেন, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা এলিটিসিজম দেখাতে আসে, তারা যেন রাজনৈতিক এলিটিসিজম ঘরেই রেখে আসে। কাউকে ‘ব্লাডি সিটিজেন’ বলবেন, আবার তাদের কাছেই ভোট চাইবেন—এটা হতে পারে না।”
তিনি আরও অভিযোগ করেন, আব্দুল আউয়াল মিন্টুর মতো বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণির একটি অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “রক্তের ওপর দাঁড়িয়ে যারা ব্যবসা করে এবং পরে নিরাপদে দেশ ছেড়ে চলে যায়, এমন মানুষদের আমরা ২৪–পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না।”
এ সময় তিনি বলেন, দেশের জনগণ এখন সচেতন। নির্বাচনের আগে সাজানো নাটক, লোক দেখানো মাঠে নামা ও ভণ্ড রাজনীতি আর মানুষ গ্রহণ করবে না।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
৫৩ মিনিট আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৮ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৮ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
১০ ঘন্টা আগে
