নির্বাচনের আগেই কেন্দ্র দখলের মহড়া শুরু হয়েছে: হাসনাত আব্দুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রচারণায় দলীয় পরিচয়ে হামলার ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দমন-পীড়নের অশনি সংকেত হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এসব হামলা মূলত কেন্দ্র দখলের একটি ‘প্র্যাকটিস ম্যাচ’, যা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া জানান তিনি।
নির্বাচনি পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজকের ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, অতীতে কেন্দ্র দখলের যে প্রবণতা আমরা দেখেছি, তারই একটি মহড়া শুরু হয়ে গেছে। বিভিন্ন সময়ে ব্যালটে নির্দিষ্ট প্রতীক না থাকলেও প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে এনে সিল মারার মতো বক্তব্য আমরা শুনেছি। এই ধরনের আক্রমণাত্মক মানসিকতা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি।”
তিনি অভিযোগ করেন, এনসিপির প্রার্থী আদিবের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে এবং পরবর্তীতে বিএনপির দলীয় পরিচয়ে তাদের প্রচার কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জামায়াতের নারী কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিপক্ষের প্রচার কার্যক্রম পদ্ধতিগতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এসব ঘটনা পুরো নির্বাচনি প্রক্রিয়ার জন্য নেতিবাচক বার্তা বহন করছে।”
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের জন্য এখন একটি বড় পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির নির্বাচন ও প্রশাসন উপকমিটির সেক্রেটারি আইমান রাহাত বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা এনসিপি ও জামায়াতের প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে এবং প্রচার কার্যক্রমে বাধা দিচ্ছে। তবে প্রশাসন কিংবা সংশ্লিষ্ট নির্বাচনি কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আইমান রাহাত বলেন, আচরণবিধি অনুযায়ী রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করার বিধান থাকলেও একটি দল গভীর রাত পর্যন্ত মাইকে প্রচার চালিয়ে যাচ্ছে। কোথাও নির্বাচনি আচরণবিধির সঠিক প্রয়োগ দেখা যাচ্ছে না। এতে ভোটারদের মধ্যে এই বার্তা যাচ্ছে যে, দেশে নির্বাচনি আচরণবিধির কোনো গুরুত্ব নেই।
তিনি আরও অভিযোগ করেন, কিছু আসনে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনি সভা করা হচ্ছে। কোথাও নিষিদ্ধ থাকা সত্ত্বেও বড় আকারের বিলবোর্ড ও পোস্টার টাঙানো হয়েছে। পাশাপাশি অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনরায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নতুন করে কারচুপির আশঙ্কা তৈরি করছে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসন যেন কোনো বিশেষ দলের হয়ে কাজ না করে—এই দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে বলেও জানান এনসিপির এই নেতা।
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...
১০ ঘন্টা আগে
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১২ ঘন্টা আগে
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
২ দিন আগে
