রাজনীতি

নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে, পরে কী হবে বুঝে নিন: তারেক রহমান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


নির্বাচনের আগেই মানুষকে ঠকানো হচ্ছে, পরে কী হবে বুঝে নিন: তারেক রহমান

ছবি: সংগৃহীত


নির্বাচনের আগে একটি দল মানুষকে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের আগে নানা প্রতিশ্রুতির নামে সাধারণ মানুষকে শুধু ঠকানোই হচ্ছে না, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে-নাউজুবিল্লাহ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

বক্তব্যের একপর্যায়ে সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন,
‘এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই-এখানে কারা ওমরাহ বা হজ করে এসেছেন, হাত তোলেন।’

এ সময় মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাদের মধ্য থেকে একজনকে মঞ্চে ডেকে এনে তারেক রহমান প্রশ্ন করেন, ‘আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে?’
ওই ব্যক্তি জবাবে বলেন, ‘আল্লাহ, আল্লাহ।’

এরপর তারেক রহমান বলেন, ‘আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়া, এই পৃথিবীর মালিক কে?’
হজ পালনকারী ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’
তারেক রহমান আরও প্রশ্ন করেন, ‘এই সূর্য, নক্ষত্রের মালিক কে? বেহেশতের মালিক কে?’
উত্তরে বারবার ‘আল্লাহ’ বলেন ওই ব্যক্তি।

তারপর তারেক রহমান সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন,
‘আপনারা সবাই সাক্ষী দিলেন-দোজখ-বেহেশতের মালিক আল্লাহ, কাবা শরীফের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগেই একটি দল বলছে-এই দেবো, ওই দেবো, বেহেশতের টিকিট দেবো। যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি কেউ বলে, তাহলে কি শিরক করা হচ্ছে, হচ্ছে না?’

বিএনপির চেয়ারম্যান আরও বলেন,
‘এই দল শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান-তাদের শিরকের পথে ঠেলে দিচ্ছে। আগে মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার সেটা মানুষ বুঝে নেবে।’

তারেক রহমান তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন,
‘লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় কারা কী ভূমিকা রেখেছে, বাংলাদেশের মানুষ তা দেখেছে। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন-তাদের ইতিহাস জনগণের অজানা নয়।’

সমাবেশে বক্তব্যের শেষাংশে তিনি বলেন,
‘এখন কুফরির বিরুদ্ধে, হঠকারিতার বিরুদ্ধে এবং এই মিথ্যার রাজনীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এবার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।’


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৪ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৪ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৫ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom