নির্বাচনি প্রচারের প্রথম দিন ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে জামায়াত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রচারের প্রথম দিন রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই দিনে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন।
বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সূচনালগ্ন থেকেই জনগণের দ্বারে দ্বারে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই সফরের প্রথম দিন ২৩ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে বড় ধরনের পথসভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে গুরুত্বপূর্ণ শহর ও বাজারগুলোতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। উত্তরবঙ্গ সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন।
ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে আয়োজিত পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরবর্তী নির্বাচনি কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।
জামায়াত নেতারা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনি প্রচারণার মাধ্যমে জনগণের কাছে দলের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরাই এবারের নির্বাচনে তাদের প্রধান লক্ষ্য।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
