রাজনীতি

নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


নির্বাচনী প্রচারণা শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীম

ছবি: সংগৃহীত


বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর আগরপুর রোডে প্রেস ক্লাবের সামনে থেকে তার নির্বাচনী প্রচার কার্যক্রমের সূচনা হয়।

প্রচার শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, “ইসলাম শান্তির বার্তা দেয়। একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা জরুরি।” তিনি এ লক্ষ্য অর্জনে দেশবাসীর প্রতি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের সময় খুবই কম। তাই শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে নিরলসভাবে মাঠে কাজ করতে হবে। আগামী ১২ তারিখ হাতপাখার বিজয়ের পরই বিশ্রামের সুযোগ আসবে—তার আগে থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।”

সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এরপর মুফতি ফয়জুল করীম নগরীর সদর রোড এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের বাকি সময়জুড়ে বরিশাল সদর ও বাকেরগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও সভা-সমাবেশ চালানোর কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

৪০ মিনিট আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৫ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

৫ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom