নির্বাচনী তহবিল চেয়ে ফেসবুকে আহ্বান, ৭ ঘণ্টায় সাড়ে ১২ লাখ টাকা অনুদান পেলেন তাসনিম জারা
অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জনগণের কাছে সরাসরি নির্বাচনী তহবিল চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানিয়েছেন। এ উদ্দেশ্যে তিনি নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন।
ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে তাসনিম জারা জানান, অনুদান আহ্বানের মাত্র ৭ ঘণ্টার মধ্যেই তিনি ১২ লাখ টাকার বেশি সহায়তা পেয়েছেন। এক পোস্টে তিনি লেখেন, “মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
তিনি আরও জানান, তাঁর নির্বাচনী ব্যয়ের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলে তিনি ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন।
এর আগে দেওয়া আরেক পোস্টে তাসনিম জারা জানান, একদিনে বিকাশে সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম হয়ে যাওয়ায় ওই মাধ্যমে আর অর্থ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি অন্য আর্থিক মাধ্যমে অনুদান পাঠানোর অনুরোধ জানান।
অনুদান আহ্বানের চার ঘণ্টা পর তিনি জানান, সে সময়ের মধ্যেই তিনি ৫ লাখ ২৬ হাজার টাকা অনুদান পেয়েছেন।
ফেসবুকে দেওয়া প্রথম পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারেন। কিন্তু বাস্তবে অনেক প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে মাত্র ২৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেন। এর ফলে সংসদে যাওয়ার পথটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যার মাধ্যমে।
তিনি লেখেন, “আমি এ অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। আমি প্রতিজ্ঞা করছি, আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করবো না।” নতুন বাংলাদেশ গড়তে স্বচ্ছ রাজনীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনী ব্যয়ের অতিরিক্ত অর্থ সংগ্রহের পরিণতি সম্পর্কে তিনি লেখেন, যখন নির্বাচনের খরচ ১০ বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন সেই টাকা তুলে আনতে নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি ও টেন্ডারবাজি ‘বাধ্যতামূলক’ হয়ে দাঁড়ায়। এতে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়।
ডা. তাসনিম জারা আরও জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি এ নির্বাচনে সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন। সেই অর্থ তিনি জনগণের কাছ থেকেই নিতে চান। এজন্য তিনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর খুলেছেন এবং প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করার অঙ্গীকার করেছেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
