রাজনীতি

নিরঙ্কুশ জয়ের আশায় বিএনপি, সুষ্ঠু ভোট হলে দুই শতাধিক আসনের প্রত্যাশা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


নিরঙ্কুশ জয়ের আশায় বিএনপি, সুষ্ঠু ভোট হলে দুই শতাধিক আসনের প্রত্যাশা

ছবি: সংগৃহীত


রাত পোহালেই শুরু হচ্ছে বহুল আলোচিত ও প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তপশিল অনুযায়ী ইতোমধ্যে শেষ হয়েছে প্রচার-প্রচারণা, সম্পন্ন হয়েছে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতির আনুষ্ঠানিকতা। এমন প্রেক্ষাপটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশায় নির্বাচনী মাঠে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির নীতিনির্ধারকদের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি দুই শতাধিক আসনে জয়লাভ করবে। তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, ২২০ থেকে ২৩০টি আসনে দলটি শক্ত অবস্থানে রয়েছে। আসনভিত্তিক প্রার্থী যাচাই-বাছাই ও জনমত জরিপের ভিত্তিতে এমন প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিএনপি হাইকমান্ড।

জরিপে সম্ভাবনার ইঙ্গিত

গত সোমবার এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) প্রকাশিত এক জরিপে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৮টি আসনে জয় পেতে পারে। একই জরিপে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রায় ৪৬টি আসনে জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জরিপেও বিএনপির পক্ষে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ের সম্ভাবনার আভাস পাওয়া গেছে।

তবে বিশ্লেষকরা বলছেন, এসব জরিপ তৃতীয় পক্ষের আচরণগত বিশ্লেষণ হলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তবুও এ ধরনের পূর্বাভাস রাজনৈতিক পরিবেশ ও ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলতে পারে।

তারেক রহমানের প্রচারণা ও আত্মবিশ্বাস

দলের নেতারা মনে করছেন, তরুণ ভোটার ও নতুন প্রজন্মের সমর্থন এবার তাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ও সরাসরি তদারকিতে পরিচালিত নির্বাচনী প্রচারণা দলটির আত্মবিশ্বাস বাড়িয়েছে। দেশজুড়ে তার গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে দাবি করা হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“সার্বিকভাবে মনে হচ্ছে এবারের নির্বাচন ভালো হবে। চেক অ্যান্ড ব্যালেন্স সঠিকভাবে থাকায় তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা কম। আমরা সব নির্বাচনকেই গুরুত্ব দিই। ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার রাজনৈতিক সংস্কৃতি আমাদের আছে।”

তিনি আরও বলেন, বিএনপি এবার “ল্যান্ডস্লাইড জয়” প্রত্যাশা করছে।

একক ও জোটগত লড়াই

এবার বিএনপি এককভাবে এবং জোটগতভাবে উভয় কৌশলে নির্বাচন করছে। দলটি ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূলের সংগঠিত ভোটব্যাংককে তাদের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ৫১ দফার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান, রাষ্ট্র সংস্কার ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দলের চেয়ারম্যানের নেতৃত্বে দেশব্যাপী যে গণসংযোগ হয়েছে, তা “অভূতপূর্ব”। একইভাবে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দাবি করেন, সুষ্ঠু ভোট হলে দুই-তৃতীয়াংশ আসন পাওয়া কঠিন হবে না।

বিশ্লেষকদের মতামত

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও বিএনপির সাংগঠনিক কাঠামো এখনও সক্রিয়। বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির দিকে ঝুঁকছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, জরিপগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও তাদের জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন,

“কোনো রাজনৈতিক দলের পক্ষেই সর্বোচ্চ আসন পাওয়ার আশা করা স্বাভাবিক। তবে চূড়ান্ত ফল ঘোষণার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।”

তিনি সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে বৈধতা সংকট তৈরি হলে যে দলই সরকার গঠন করুক না কেন, তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হতে পারে।

সবার চোখ ভোটের দিনে

সব মিলিয়ে, নির্বাচনের ফল কী হবে তা নির্ধারণ করবে ভোটারদের রায়। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, জরিপের পূর্বাভাস ও মাঠপর্যায়ের প্রচারণা—সব কিছুর চূড়ান্ত পরীক্ষা হবে ভোটগ্রহণ ও ফল ঘোষণার মাধ্যমে। এখন দেখার বিষয়, ভোটারদের রায়ে কারা পাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা এবং কেমন হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল।


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

৭ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১০ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom