আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১,৫০০ কোটি ডলারের বিশাল অঙ্কের মানহানির মামলা করেছেন। সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘ভুয়া তথ্য’ প্রচার এবং ডেমোক্রেটিক পার্টির ‘মুখপাত্র’ হিসেবে কাজ করার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্লোরিডার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প মামলা করার ঘোষণা দেন। তিনি বলেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘ দিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে আসছে। তারা সচেতনভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং এখন এই চর্চা থেকে তাদের সরে আসার সময় হয়েছে।”

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি, যা ফ্লোরিডার ফেডারেল কোর্টে দায়ের করা হবে।”

ট্রাম্পের ঘোষণার পর তার আইনি দল মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

মামলা প্রসঙ্গে সিএনএন নিউইয়র্ক টাইমসের সঙ্গে যোগাযোগ করলে সংবাদমাধ্যমটির কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৬ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom