বিশেষ সংবাদ

নফলের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ

৫ মাস আগে


নফলের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম, লক্ষ্মীপুর সদর (নফল), ঢাকা-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাব লিমিটেড-এ আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নফলের সভাপতি ও এনএসআই-এর সাবেক অতিরিক্ত পরিচালক এম সামছুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত ফজলুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, আমীন মোহাম্মদ গ্রুপের হেড অব কর্পোরেট তাজুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. তোফায়েল আহমেদ প্রমুখ। এছাড়া বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের মহাসচিব নুরের রহমান রুস্তমসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন নফলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত ফারুক। বক্তব্য দেন ইফতার কমিটির আহ্বায়ক ও নফলের সহ-সভাপতি তাজুল ইসলাম পাটওয়ারী, সহ-সভাপতি মোফাজ্জল করিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ফারুকী এবং ইফতার কমিটির সদস্য সচিব ও সমাজকল্যাণ সম্পাদক আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন নফলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজ ও হামিদুর রহমান বাবু।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন নফলের অর্থ সম্পাদক কামরুল আহসান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি মনির হোসেন।
আয়োজকরা জানান, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং দেশ ও জাতির কল্যাণ কামনাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অতিথিরাও সামাজিক দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২১ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom