নরসিংদীতে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং প্রশ্নপত্রের মান নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের কাছে স্মারকলিপিটি জমা দেন শিক্ষার্থীরা।
এর আগে জেলার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং পরে তাদের দাবিগুলো লিখিতভাবে প্রশাসনের কাছে তুলে ধরেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরবর্তী সব পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে।
তারা আরও দাবি করেন, ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি অথবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চান, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্যের ব্যাখ্যা দাবি করা হয়। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগও তাদের দাবির অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতি এবং চলমান আন্দোলনের কারণে অধিকাংশ পরীক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। তাই তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৪ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৫ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৬ ঘন্টা আগে
