নতুন মাইলফলকের সামনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ ইউরেনিয়াম লোডিংয়ের মাধ্যমে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ এক দশকের অবকাঠামো নির্মাণ ও কারিগরি প্রস্তুতির পর এ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল ধাপে প্রবেশ করল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কেন্দ্রটির প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। এর আগে প্রকল্পটি ‘কমিশনিং লাইসেন্স’ পাওয়ার মাধ্যমে পরীক্ষামূলক উৎপাদনের অনুমোদন লাভ করে। ফলে দেশ প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় প্রবেশ করল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা। এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম-এর প্রতিনিধি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাআইএইএ-এর কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রকল্প সূত্রে জানা যায়, রিঅ্যাক্টর কোরে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানোর এই প্রক্রিয়াকে বলা হয় ফুয়েল লোডিং, যা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সবচেয়ে সংবেদনশীল ধাপগুলোর একটি। লোডিং শেষ হলে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
কর্তৃপক্ষের তথ্যমতে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের মধ্যেই পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পরবর্তীতে ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটির পূর্ণ সক্ষমতায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম পেলেট অত্যন্ত শক্তিশালী ও নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় উপাদান, যা নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে রূপান্তর করা হচ্ছে। পুরো প্রক্রিয়া কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদে কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৮ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৩ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৪ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১৪ ঘন্টা আগে
