ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: রেজাউল করীম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর একা নয়; বরং যারা নিজেদের ইসলাম ও দেশপ্রেমের দাবিদার বলে পরিচয় দেয়, তারাই এখন একা হয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি। আর তারা দেশপ্রেমের কথা বললেও গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি শ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। আমরা সরল মনে সবাইকে নিয়ে পথ চলছিলাম। কিন্তু তারা ষড়যন্ত্রের মাধ্যমে নানাভাবে জাল বিস্তার করেছে।
তিনি অভিযোগ করে বলেন, “যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, শরিয়াহ আইনে তারা কখনো দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলামপ্রিয় মানুষ আজ তাদের ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে তারাই এখন একা হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমাদের সঙ্গে থাকা অন্যান্য ইসলামী দলগুলোর অনেক গুরুত্বপূর্ণ নেতার আসনে তারা প্রার্থী দেয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে পরিকল্পিতভাবে প্রার্থী দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যদের আটকে রেখে আমাদের সামনে এগিয়ে দেওয়া হয়েছে—এটি কোনো কাকতালীয় বিষয় নয়।”
চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের রাজনীতি করে। এ দল ক্ষমতার রাজনীতিতে নয়, বরং ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
জনসভায় তিনি মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং ইসলামী আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
২ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
২ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৩ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৪ ঘন্টা আগে
