সারাদেশ

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশাল, ২৮ ডিসেম্বর — ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ–মিছিল করছেন শিক্ষার্থীরা। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ শুরু হলে ঢাকা–বরিশালসহ বরিশাল বিভাগের ছয় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওসমান হাদির হত্যার প্রতিবাদে রোববার বেলা দুইটা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শনিবার রাত পৌনে একটার দিকে সংগঠনটির ফেসবুক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল তিনটা থেকে বরিশাল নগরের কয়েকটি কলেজ থেকে বিক্ষোভ–মিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ এলাকায় জড়ো হন। তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। পরে তাঁরা ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধকারীরা ঘোষণা দেন, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

অবরোধে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মো. গোলাম রহিম বলেন, ‘ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ একই দাবি জানান শিক্ষার্থী রেজা ই রাব্বি। আরেক শিক্ষার্থী বেলায়েত শেখ বলেন, ‘জনসমক্ষে গুলি করে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অথচ সরকার এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। ন্যায়বিচারের দাবিতেই আমরা রাজপথে নেমেছি।’

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ‘তুমি কে, আমি কে—হাদি, হাদি’, ‘গোলামি না আজাদি—আজাদি, আজাদি’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। অনেকে মহাসড়কে বসে পড়লে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র শীত ও কুয়াশার মধ্যে আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

যানজটে আটকে পড়া একটি বাসের যাত্রী মো. সগির হোসেন বলেন, ‘শীত ও কুয়াশার কারণে এমনিতেই ধীরগতিতে বাস চলছিল। সকাল ১১টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছি। এখানে এসে আধা ঘণ্টার বেশি সময় ধরে অবরোধে আটকে আছি। কবে পৌঁছাতে পারব, জানি না।’

এ বিষয়ে বরিশাল নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মহাসড়কে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

৭ ঘন্টা আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

১৮ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১৯ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom