ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে, প্রশ্ন তুললেন ওসমান হাদির স্ত্রী সম্পা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি ঘোষণা না হওয়ায় তিনি প্রশ্ন তুলেছেন—এই হত্যাকাণ্ডের বিচার আদায়ে কেন দৃশ্যমান আন্দোলন নেই।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না?” তিনি স্পষ্ট করে বলেন, বিচার না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না—এই হত্যার বিচার যে কোনো মূল্যে হতেই হবে। বিচার আদায় না হলে ভবিষ্যতে এ দেশের মাটিতে ওসমান হাদির মতো বিপ্লবী জন্ম নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে একই সঙ্গে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ওসমান হাদির স্ত্রী। কেন এত সময় লাগছে—এই প্রশ্ন রেখে তিনি ইঙ্গিত দেন, বাস্তবতা সবাই জানেন বলেই সবকিছু সহজে এগোচ্ছে না।
পোস্টে তিনি প্রয়াত ওসমান হাদির একটি বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উল্লেখ করে তিনি বলেছিলেন—“সহজ কথা যায় না বলা সহজে।” সেই বক্তব্য স্মরণ করে রাবেয়া ইসলাম সম্পা লেখেন, যুক্তি বা ব্যাখ্যায় না গিয়ে এটুকু মনে রাখলেই যথেষ্ট যে, ওসমান হাদি নিজেই বলে গিয়েছেন—এই লড়াই দীর্ঘ, আর মুমিনের জীবন মানেই সংগ্রাম।
ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির ব্যক্তিগত আবেগের কথাও পোস্টে তুলে ধরেন তিনি। জানান, ওসমান হাদি বলতেন—“আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস।” তিনি উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা কোনো বেতন পান না, ঠিকমতো খাবারও জোটে না, তবুও নিঃস্বার্থভাবে সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। ওসমান হাদি তাদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতেন বলেও জানান তিনি।
রাবেয়া ইসলাম সম্পা আরও লেখেন, যারা কেবল ভিডিও দেখে বা বক্তৃতা শুনে ওসমান হাদিকে ভালোবাসেন, তারা একবার ভাবুন—যারা তাঁকে সারাক্ষণ ছায়ার মতো কাছে পেয়েছেন, সেই সহযোদ্ধা ভাই-বোনেরা আজ কোন মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ওসমান হাদি জীবিত থাকলে হয়তো বলতেন—তাঁকে নিয়ে সমালোচনা করা যাক, কিন্তু তাঁর ইনকিলাব মঞ্চের সহযোদ্ধাদের নিয়ে যেন কেউ কথা না বলে।
রাবেয়া ইসলাম সম্পা তাঁর পোস্ট শেষ করেন ওসমান হাদির একটি উক্তি দিয়ে—
“দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে এর আগে বিভিন্ন মহল থেকে তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠলেও এখনো দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৫ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৬ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৬ ঘন্টা আগে
