অপরাধ

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নম্বরপ্লেটও একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা আলামতগুলো পরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিটিটিসি জানায়, গত রোববার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে একটি ম্যানহোলের ভেতর থেকে মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নম্বরপ্লেট উদ্ধার করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিটিটিসি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বরপ্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। এরপর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আবদুর রহমান। পরে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, আবার ওবায়দুল হয়ে শুভ নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন। সব মিলিয়ে আটজনের হাতবদলের পর সর্বশেষ মাইনুদ্দিন ইসলাম নামের এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনেন। এ ক্ষেত্রে হামলার মূল সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ। ঘটনার পর তাঁরা ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়

১২ ঘন্টা আগে


ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ

রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...

১ দিন আগে


থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক

থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত

২ দিন আগে


মোহাম্মদপুরে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার উদ্ধার দুটি তাজা ককটেল
মোহাম্মদপুরে যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার উদ্ধার দুটি তাজা ককটেল

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাস্তার পাশ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom