সারাদেশ

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৯

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ ঘন্টা আগে


ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৯

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

গুরুতর আহত ৩ বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নাটোরে মন্ত্রীর পথসভা থেকে লাইসেন্স করা পিস্তলসহ যুবক আটক
নাটোরে মন্ত্রীর পথসভা থেকে লাইসেন্স করা পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে লাইসেন্স করা একটি পিস্তলসহ তামিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবনের সামনে আয়োজিত পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,...

৪ ঘন্টা আগে


শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপির অস্বীকার
শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপির অস্বীকার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুই জুলাই যোদ্ধা ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের...

২ দিন আগে


জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ

২ দিন আগে


ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট একযোগে কাজ করে। দীর্ঘ...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom