খেলাধুলা

ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের ভাবনা বিসিবির, আলোচনায় লিটন দাস

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের ভাবনা বিসিবির, আলোচনায় লিটন দাস

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে নতুন নেতৃত্ব নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পরাজয়ের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরই মধ্যে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনার খবর সামনে এসেছে।

বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে নাজমুল হোসেন শান্তকে আবার ওয়ানডে অধিনায়ক করার আলোচনা থাকলেও, সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে লিটন দাসই এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন।

আগামী বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভায় অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বর্তমানে টি-টোয়েন্টি দলে লিটন দাসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে দলেও একই দায়িত্ব তাকে দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লিটনের অনুপস্থিতিতে সম্প্রতি জিম্বাবুয়ে সফরে তাওহীদ হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। সেই পারফরম্যান্সও নেতৃত্বের বিষয়ে নির্বাচকদের ভাবনায় ইতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে অধিনায়কত্ব নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। বোর্ড সভার সিদ্ধান্তের পর এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানা যাবে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom