সারাদেশ

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত


পাবনা-৫ সংসদীয় আসনের পাবনার হেমায়েতপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রমজান আলী (৬৫), যিনি হেমায়েতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালানোর কারণে সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী হুমকি দিয়ে আসছিলেন। এসব হুমকি উপেক্ষা করে তিনি নিয়মিত নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

অভিযোগ রয়েছে, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা রায়হানের নেতৃত্বে একদল লোক তাকে একটি মসজিদ থেকে জোরপূর্বক বের করে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি পাবনা জেনারেল হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে সদর থানার সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দিরা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় সাংবাদিকদের পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন অভিযোগ করে বলেন, “বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনে-হেঁচড়ে বের করে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের নির্দেশে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ রাতের মধ্যেই যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে পাবনাকে অচল করে দেওয়া হবে।”

এ বিষয়ে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, “এই ঘটনায় সরাসরি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই। থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে, পরবর্তী ব্যবস্থা কমিশন নেবে।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, “অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের

১১ ঘন্টা আগে


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

১ দিন আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

১ দিন আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom